Haya of Muslimah-এ আপনাকে স্বাগতম। অনলাইন শপিং হোক আস্থা, স্বচ্ছতা ও ভোগান্তিহীন—এই লক্ষ্যেই আমাদের এই FAQ পেইজ। নিচে অর্ডার, ডেলিভারি, কাস্টমাইজেশন ও নীতিমালা সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া হলো।
১. আপনারা কি সারাদেশে ডেলিভারি দেন?
জ্বি, আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি ইন শা আল্লাহ।
২. ডেলিভারি চার্জ কত?
- ঢাকার ভিতরে: ১৩০ টাকা
- ঢাকার বাইরে: ১৫০ টাকা
৩. ডেলিভারি পেতে কত সময় লাগে?
যেহেতু আমাদের প্রতিটি পণ্য কাস্টমাইজড, তাই ডেলিভারি টাইম সর্বোচ্চ ১৫–২০ দিন। অনুগ্রহ করে সবর করবেন।
৪. প্রোডাক্ট কি কাস্টমাইজ করা যাবে?
জ্বি, যেকোনো কালার ও সাইজে কাস্টমাইজ এভাইলেবল। কাস্টমার ডিমান্ড অনুযায়ী আমাদের নিজস্ব কারিগর দ্বারা প্রতিটি পণ্য তৈরি করা হয়। আপনি সরাসরি ওয়েবসাইটের সাইজ অনুযায়ী ও অর্ডার করতে পারবেন।
৫. কাস্টমাইজড পণ্যের জন্য কি অগ্রিম দিতে হয়?
জ্বি। যে কোনো কাস্টমাইজড বোরখার জন্য বুকিং মানি ৫০০ টাকা দিতে হবে। বাকি টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে পরিশোধযোগ্য।
৬. বডি সাইজ বেশি হলে কি অতিরিক্ত চার্জ আছে?
জ্বি। বডি সাইজ ৪৮-এর বেশি হলে অতিরিক্ত ২০০ টাকা যোগ হবে।
📝 অর্ডার সংক্রান্ত নিয়মাবলি
৭. অর্ডার কিভাবে কনফার্ম করবো?
অর্ডার কনফার্ম করতে হলে আপনাকে অবশ্যই:
- আপনার সম্পূর্ণ ঠিকানা
- মোবাইল নাম্বার
- পণ্যের ডিজাইন ও মেজারমেন্ট স্পষ্টভাবে জানাতে হবে
৮. একসাথে অনেক ছবির দাম জানতে চাইলে কি সমস্যা?
হ্যাঁ। অনুগ্রহ করে একসাথে অনেক ছবি দিয়ে দাম জানতে চাইবেন না। নির্দিষ্ট একটি ডিজাইন সিলেক্ট করে একটি একটি করে বিস্তারিত জেনে নিন।
৯. অর্ডার কনফার্ম করার পর কি ক্যান্সেল করা যাবে?
❌ না। একবার অর্ডার কনফার্ম করার পর কোনো অর্ডার ক্যান্সেল বা হোল্ড করা যাবে না। তাই অনুগ্রহ করে ১০০% শিউর হয়েই অর্ডার প্লেস করবেন।
🚚 ডেলিভারি ও পার্সেল সংক্রান্ত
১০. পার্সেল পাওয়ার সময় কি করণীয়?
পার্সেল হাতে পাওয়ার সাথে সাথে ডেলিভারি ম্যান এর সামনে ভালোভাবে চেক করে নিবেন। কোনো সমস্যা (ছেড়া, কাটা ইত্যাদি) থাকলে সাথে সাথে জানাবেন। পরবর্তীতে কোনো অভিযোগ গ্রহণ করা হবে না।
১১. প্রোডাক্ট পাঠানোর পর কি জানানো হয়?
জ্বি। প্রোডাক্ট সেন্ড করার পর আপনার নাম্বারে সেন্ডিং মেসেজ যাবে। সাধারণত মেসেজ পাওয়ার ৩–৪ দিনের মধ্যে প্রোডাক্ট হাতে পাবেন।
১২. পার্সেল রিসিভ না করলে কি হবে?
আপনার গাফিলতির কারণে পার্সেল ব্যাক আসলে, পুনরায় নিতে হলে আবার কুরিয়ার চার্জ দিতে হবে।
🎥 রং ও কোয়ালিটি সংক্রান্ত
১৩. ছবির রং আর বাস্তব রং কি একই হয়?
না। মানুষের চোখ ও ক্যামেরা এক নয়। লাইট, ডিভাইস ও মনিটরের কারণে রং ১৯/২০ পার্থক্য হতে পারে। একেবারে আকাশ-পাতাল পার্থক্য হবে না। এই বিষয়ে কোনো অভিযোগ গ্রহণযোগ্য নয়।
১৪. ফেব্রিকের মান কেমন?
আমরা সর্বোন্নত কমফোর্টেবল ও ফ্লেক্সিবল ফেব্রিক ব্যবহার করি। ফেব্রিক নিয়ে কোনো হেসিটেশন করার প্রয়োজন নেই ইন শা আল্লাহ।
💰 মূল্য সংক্রান্ত
১৫. দাম কি ফিক্সড?
জ্বি। সকল পণ্যের মূল্য কারিগর, ফেব্রিক ও ডিজাইনের ভিত্তিতে নির্ধারিত ও ফিক্সড। অযথা দরদাম করে আমাদের ও নিজেকে হয়রান করবেন না।
💬 যোগাযোগ ও সাপোর্ট
১৬. কোনো প্রশ্ন থাকলে কিভাবে যোগাযোগ করবো?
পণ্যের দাম, ডেলিভারি বা অন্য যেকোনো প্রশ্নের জন্য আমাদের পেইজে ইনবক্স করুন। রিপ্লাই দিতে দেরি হলে অনুগ্রহ করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
🤍 আমাদের অঙ্গীকার
আমাদের মূল লক্ষ্য হলো তাকওয়ার সাথে মানসম্মত পণ্য কাস্টমারের হাতে পৌঁছে দেওয়া। অনলাইন কেনাকাটায় আস্থার যে ঘাটতি, সেই জায়গা পূরণ করতেই আমাদের এই প্রচেষ্টা।
অনলাইন শপিং হোক ভোগান্তিহীন ও বিশ্বাসের সাথে।
ইন শা আল্লাহ, আমরা সবসময় আপনাদের আস্থার জায়গায় থাকতে চাই। 🤍